পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের জেলখানা মোড়ের কাছে ভিআইপি রোডে। মৃত ব্যাক্তির নাম রবীন্দ্র নাথ চৌধুরী (৮২) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে নিয়ে গিয়েছে ইসলামপুর থানার পুলিশ। বাড়ি থেকে বের হয়ে ইসলামপুর শহরের ভিআইপি রোড ধরে বাজার যাচ্ছিলেন রামকৃষ্ণপল্লির বাসিন্দা রবীন্দ্র নাথ চৌধুরী। জেলখানা মোড়ের কাছে একটি পিকআপ ভ্যান পেছন থেকে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। ঘাতক গাড়িটি পুলিশ আটক করলেও চালক পলাতক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eeDQr-HdBJ0
উত্তরদিনাজপুর